আশুলিয়ায় অপহরণের পর শিশুকে হত্যা: রাব্বানী গ্রেফতার
আশুলিয়ায় জীবন নামের ১২ বছরের এক শিশু কে অপহরণের পর নির্মমভাবে গলা কেটে হত্যার ঘটনায় রাব্বানী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার, আরাফাতুল ইসলাম(ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর।) জানান, গত ১০ জুলাই বিকালে জীবনকে অপহরণ করে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করে রাব্বানী। পরেরদিন জীবনের বাবা আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযানে নেমে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।
https://youtu.be/KoHxDOWBSw8
পুলিশের জিজ্ঞাসাবাদে রাব্বানী অপহরণের পর শিশুটিকে গলা কেটে হত্যার কথা স্বীকার করে। পরে তার দেখানো মতে কাঠগড়ার একটি জঙ্গল থেকে জীবনের মরদেহ উদ্ধার করা হয়। সেই সাথে আসামির কাছ থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত একটি ধারালো চাকু ও একটি মোবাইল ফোন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রম অব্যাহত রাখতে আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন