নজর বিডি

ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু আটক

নান্নু গ্রেপ্তার: মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি আটক।         রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম প্রধান আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। র‌্যাব জানায়, সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে র‌্যাব-১০ এর কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০ এর অধিনায়ক মো. কামরুজ্জামান জানান, মামলার তদন্তের স্বার্থে নান্নুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে। সূত্র জানায়, নান্নু ছিল হত্যাকাণ্ডের চার মূল হামলাকারীর একজন, যে পাথর দিয়ে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করে। হত্যার পুরো ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত এবং অত্যন্ত নৃশংস। উল্লেখ্য, গত বুধবার (১০ জুলাই) দুপুরে পূর্ব শত্রুতার জেরে কোতোয়ালি থানার অন্তর্গত মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে এবং পাথর দিয়ে আঘাত করে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। হত্যার পরদিন নিহত সোহাগের বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। পুলিশ ও র‌্যাব সমন্বয়ে আসামিদের ধরতে একাধিক টিম মাঠে কাজ করছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা। র‌্যাব জানিয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু আটক

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত