নজর বিডি

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন: অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা

গোপালগঞ্জ সদর উপজেলায় টহলরত পুলিশের গাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি মোড়ে পুলিশের একটি টহল গাড়িকে ঘিরে ফেলে ছাত্রলীগের একদল বিক্ষুব্ধ কর্মী। তারা প্রথমে গাড়িতে ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর চালায়, এরপর আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান গণমাধ্যমকে বলেন, গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার কর্মসূচি রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে। মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা পদযাত্রায় অংশ নেওয়ার কথা। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি লিখেছেন, ১৬ জুলাই…মার্চ টু গোপালগঞ্জ। নাহিদ ইসলাম ছাড়াও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ অন্যরাও গোপালগঞ্জের কর্মসূচি নিয়ে পোস্ট দেন। নাহিদ ইসলামের মতো একই পোস্ট দেন তিনি। নিজের ওই পোস্টের কমেন্টে সারজিস লেখেন, আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১ টায়। সারজিস আলম অপর এক পোস্টে লেখেন, বিপ্লবের সহযোদ্ধারা, ধুমকেতুর মতো ছুটে আসুন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন: অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৫

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলায় টহলরত পুলিশের গাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি মোড়ে পুলিশের একটি টহল গাড়িকে ঘিরে ফেলে ছাত্রলীগের একদল বিক্ষুব্ধ কর্মী। তারা প্রথমে গাড়িতে ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর চালায়, এরপর আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান গণমাধ্যমকে বলেন, গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার কর্মসূচি রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে। মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা পদযাত্রায় অংশ নেওয়ার কথা। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি লিখেছেন, ১৬ জুলাই…মার্চ টু গোপালগঞ্জ। নাহিদ ইসলাম ছাড়াও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ অন্যরাও গোপালগঞ্জের কর্মসূচি নিয়ে পোস্ট দেন। নাহিদ ইসলামের মতো একই পোস্ট দেন তিনি। নিজের ওই পোস্টের কমেন্টে সারজিস লেখেন, আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১ টায়। সারজিস আলম অপর এক পোস্টে লেখেন, বিপ্লবের সহযোদ্ধারা, ধুমকেতুর মতো ছুটে আসুন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত