ডুমুরিয়া (খুলনা), ১৬ জুলাই ২০২৫:
শহিদ দিবস উপলক্ষে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।
আলোচনায় অংশ নেন ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) অছের আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, আইসিটি কর্মকর্তা শেখ সুমন হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ জুলফিকার আলী, বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বাইজিদ আব্দুল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিনা ফেরদৌসী এবং মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রানী।
এছাড়া ডুমুরিয়া উপজেলা বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ছাত্র এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা শহিদদের আত্মত্যাগ ও দেশের জন্য তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পরবর্তীতে ডুমুরিয়া উপজেলা জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ফখরুল ইসলাম দোয়া পরিচালনা করেন।
আপনার মতামত লিখুন