বুধবার সকালে অনুষ্ঠিত এই সভার মূল প্রতিপাদ্য ছিল: “জলবায়ু অভিবাসীদের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান খোঁজা”।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
২১ নম্বর ওয়ার্ডের সচিব এস.এম. আল মামুন।
অন্যান্য উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন:
এসডিএনসির সভানেত্রী শাহানারা পারভিন,
কারিতাস খুলনা অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ডিআরআর-সিসিএ প্রকল্পের অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর কাকলী হালদার,
মাঠ কর্মকর্তা শিপলু মন্ডল এবং
দি ডেইলি অবজারভার পত্রিকার খুলনা প্রতিনিধি সৈকত মোঃ সোহাগ।
সভায় আলোচকরা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে গ্রামীণ এলাকা থেকে শহরমুখী অভিবাসন দিন দিন বাড়ছে। ফলে শহরের উপর চাপ সৃষ্টি হচ্ছে, এবং অভিবাসীরা নানা ধরনের সংকটে পড়ছেন—বাসস্থান, পানি, স্বাস্থ্য, জীবিকা ও সামাজিক সুরক্ষা ইত্যাদি ক্ষেত্রে।
সমস্যাগুলো চিহ্নিত করে স্থানীয় পর্যায়ে করণীয় নির্ধারণে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন