ঢাকা, শনিবার (১৯ জুলাই ২০২৫):
জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
শনিবার রাতে তারা রাজধানীর ধানমন্ডির শংকরে ইবনে সিনা হাসপাতালে পৌঁছেন, যেখানে বর্তমানে চিকিৎসাধীন আছেন জামায়াত আমির।
হাসপাতালে মির্জা ফখরুল জামায়াত আমিরের শয্যাপাশে কিছু সময় বসেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন। চিকিৎসকদের কাছ থেকেও তার চিকিৎসা সংক্রান্ত আপডেট নেন তিনি।
এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য রাখার সময় ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমবার অসুস্থ হওয়ার পর সহকর্মীরা তাকে সামলে ওঠাতে সক্ষম হলেও কিছুক্ষণ পর তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন এবং মঞ্চে বসে পড়েন।
তখন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, "গরমের কারণে আমিরে জামায়াত সামান্য অসুস্থ হয়ে পড়েছেন।"
এরপর প্রায় ১০ মিনিট ধরে ডা. শফিকুর রহমান মঞ্চে ডায়াসের পাশে বসেই বক্তব্য চালিয়ে যান। এসময় তার পাশে চিকিৎসকদের উপস্থিতিও দেখা যায়।
বিএনপি শীর্ষ নেতাদের এই সাক্ষাৎকে রাজনৈতিক মহলে সৌজন্যপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। একইদিন সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশেও বিএনপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন