অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা জেলার সাধারণ সম্পাদক মুফতি ওয়ালি উল্লাহ মাহমুদ। সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হযরত মাওলানা আব্দুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের খুলনা জেলার প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাহাফুজুর রহমান। এছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত আলেম-উলামা এবং নেতা-কর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদার সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনায় বক্তারা বদরের যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, রাসূলুল্লাহ (সা.) সেই যুদ্ধে আল্লাহর কাছে কাঁদো কণ্ঠে সাহায্য প্রার্থনা করেছিলেন, যা আমাদের দৃঢ় আস্থার অনুপ্রেরণা। তারা বলেন, দ্বীনের প্রচার ও প্রতিষ্ঠায় আমাদেরও বদরের সাহসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।
সভায় ঘোষণা দেওয়া হয়, আগামী বুধবার সকাল ৯টায় ডুমুরিয়া থেকে ফুলতলা পর্যন্ত একটি মোটরসাইকেল শোডাউনের আয়োজন করা হবে।
এছাড়া ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসে দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেন দলীয় নেতারা।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন