নজর বিডি

আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে বাতিল করা হয়েছে আজকের নির্ধারিত এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা।       গতকাল সোমবার দুপুর ১টার পরপরই বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। তাৎক্ষণিক আগুন ধরে যায় এবং ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন দেড় শতাধিক। হতাহতদের বেশিরভাগই শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মী বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর রাতেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা সামাজিক যোগাযোগমাধ্যমে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন। প্রথমে রাত ৩টার দিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে লেখেন, “আগামীকাল মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। সময়মতো নতুন তারিখ জানানো হবে।” এর কিছুক্ষণ পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও একই ধরনের একটি পোস্ট দেন এবং বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ। আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা।” সরকার দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে। দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নিহতদের স্মরণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও শোক জানানো হচ্ছে। প্রাথমিকভাবে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও, বিস্তারিত তদন্ত শুরু করেছে বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এই মর্মান্তিক ঘটনায় পুরো দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত