২০ জুলাই, রবিবার দিবাগত রাত ১২টায় ডুমুরিয়া থানা থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি জয়নুদ্দিন এবং খুলনা জেলা পুলিশ সুপার টি.এম মোশাররফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মো. খায়রুল আনাম।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, নিত্যানন্দ মন্ডল, মোল্যা মশিউর রহমান, এডভোকেট মুনিমুর রহমান নয়ন, জামায়াত নেতা মো. হাবিবুর রহমান, শেখ মাহাবুবুর রহমান, খান শফিকুল ইসলাম, নজরুল হালদার, মেহেদী হাসান রাসেল প্রমুখ।
বক্তারা বলেন, অনলাইন জিডি কার্যক্রম চালুর মাধ্যমে সাধারণ মানুষের হয়রানি ও সময় অপচয় কমবে। পুলিশ বিভাগের এ ধরনের ডিজিটাল রূপান্তরকে জনবান্ধব সেবার বিস্তারে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন তারা।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন