দেশে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন চারটি বড় রাজনৈতিক দলের প্রতিনিধি। একইসঙ্গে তারা জানিয়েছেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে তাদের কোনো মতানৈক্য নেই এবং এ ঐক্য ভবিষ্যতেও অটুট থাকবে।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এসব বার্তা দেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
ড. আসিফ নজরুল জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সরকারকে দুটি বিষয়ে গুরুত্ব দিতে বলা হয়েছে। প্রথমত, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যেন আরও কঠোর অবস্থান নেয়। দ্বিতীয়ত, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে— নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, “দলগুলোর সবাই স্পষ্টভাবে বলেছেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো ভাঙন নেই, মতভেদ নেই। রাজনৈতিক মাঠে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তা ঐক্যকে প্রভাবিত করে না। তারা আমাদের জানিয়েছেন— তারা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ নয়, বরং সহযোগী।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বরাত দিয়ে আসিফ নজরুল বলেন, “আপনারা যদি একসঙ্গে থাকেন, গঠনমূলক কোনো কর্মসূচিতে অংশ নেন, তাহলে জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসবে। মানুষ আপনাদের একসঙ্গে দেখতে চায়।”
আইন উপদেষ্টা আরও জানান, চারটি দলের প্রতিনিধিরা বলেছেন— “তারা প্রতিদিন ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিচ্ছেন, প্রধান উপদেষ্টা ডাকলেই সাড়া দিচ্ছেন— এটিই তাদের ঐক্যের প্রমাণ।” তারা আরও বলেছেন, “দেশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ও উগ্র ফ্যাসিস্ট গোষ্ঠী মাঝে মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে, তাদের দমন করতে প্রশাসনকে আরও সক্রিয় ও কঠোর হতে হবে।”
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই জরুরি ভিত্তিতে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন