অভিযানটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান। কাঠালিয়া, মাদারতলা ও শিবনগর এলাকার বেশ কয়েকটি ডিপোতে সরেজমিনে পরিদর্শন করে ত্রুটি শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
জরিমানার আওতায় আসা ডিপোগুলো হলো—
মেসার্স রাজিব ফিশ ও মেসার্স রজত ফিশ: লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে ডিপো পরিচালনার দায়ে ১,০০০ টাকা করে জরিমানা
মেসার্স ফাতেমা ফিশ ও মেসার্স ভূমি ফিশ: ৫০০ টাকা করে জরিমানা
মেসার্স রিমি ফিশ: ২০০ টাকা জরিমানা
অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য দপ্তরের টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাশ ও আশিকুর রহমান, ক্ষেত্র সহকারী কে এম মহসিন আলম এবং অফিস সহকারী মোঃ সাইফুল্লাহ।
এই অভিযান পরিচালিত হয় খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামানের নির্দেশনায় এবং ডুমুরিয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায়।
এ প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, “জনস্বাস্থ্য রক্ষা, নিরাপদ মৎস্য বিপণন নিশ্চিতকরণ এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এই ধরনের অভিযান চলমান থাকবে। মৎস্য আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে আমরা সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব ও মানসম্মত ডিপো পরিচালনায় মালিকদের উৎসাহিত করছি।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন