ঢাকা, ২৫ জুলাই ২০২৫:
“জামায়াত দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে”—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জামায়াতের কোনো নেতা কখনও দেশ ছেড়ে পালায়নি বা বিদেশে বেগম পাড়া কিংবা পিসি পাড়া গড়ে তোলেনি। বরং দেশ-বিদেশে আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে।”
তিনি বলেন, “যারা দল নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশের শান্তি ও শৃঙ্খলাও রক্ষা করতে পারে না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে অপরাধীরা ভয় পায় বলেই অপপ্রচার চালানো হচ্ছে।”
তিনি আরও বলেন, “ইসলামী রাষ্ট্র মানেই নারীর অধিকার খর্ব করা নয়। বরং সকল ধর্ম ও লিঙ্গের মানুষ রাষ্ট্রের কাছে সমান অধিকারপ্রাপ্ত হবে।” ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, “জামায়াতের রাজনীতি হবে মানবতার কল্যাণে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, “জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। দেশের মানুষের কল্যাণে দলটি ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্রেই জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না।”
বিশেষ অতিথির বক্তব্য দেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, প্রচার ও মিডিয়া সম্পাদক এডভোকেট মতিউর রহমান আকন্দ।
দারসুল কুরআন পেশ করেন মাওলানা এটিএম মা'ছুম।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন:
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসিম উদ্দিন সরকার
শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির
নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন
সহকারী সেক্রেটারিরা: দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, ড. আব্দুল মান্নান, মো. শামছুর রহমান
সম্মেলন পরিচালনা করেন মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
দলটির মহানগর কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও রুকনরা সম্মেলনে অংশগ্রহণ করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন