নজর বিডি
প্রকাশ : রোববার, ২৭ জুলাই ২০২৫

মুকসুদপুরে 'জুলাই পুনজাগরণে' সমাজ গঠনে গণশপথ অনুষ্ঠিত

গোপালগঞ্জের মুকসুদপুরে "জুলাই পুনজাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ" অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই, শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।       অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনিম আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমধর্মী সামাজিক সচেতনতামূলক উদ্যোগ হিসেবে ব্যাপক প্রশংসা অর্জন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জাকিয়া সুলতানা,এবং জুলাই কন্যা তাহমিনা আক্তার। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান। শপথ পাঠে অংশগ্রহণকারী সবাই একসঙ্গে সমাজ উন্নয়ন, নারীর অধিকার, শিশু সুরক্ষা, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য একাত্মতার শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উল্লেখ্য, ‘জুলাই পুনজাগরণ’ একটি সামাজিক সচেতনতামূলক কর্মসূচি, যার মাধ্যমে স্থানীয় জনগণকে সমাজ গঠনে সম্পৃক্ত করে একটি নৈতিক ও মানবিক সমাজ গড়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুরে 'জুলাই পুনজাগরণে' সমাজ গঠনে গণশপথ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৫

featured Image
গোপালগঞ্জের মুকসুদপুরে "জুলাই পুনজাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ" অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই, শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।       অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনিম আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমধর্মী সামাজিক সচেতনতামূলক উদ্যোগ হিসেবে ব্যাপক প্রশংসা অর্জন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জাকিয়া সুলতানা,এবং জুলাই কন্যা তাহমিনা আক্তার। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান। শপথ পাঠে অংশগ্রহণকারী সবাই একসঙ্গে সমাজ উন্নয়ন, নারীর অধিকার, শিশু সুরক্ষা, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য একাত্মতার শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উল্লেখ্য, ‘জুলাই পুনজাগরণ’ একটি সামাজিক সচেতনতামূলক কর্মসূচি, যার মাধ্যমে স্থানীয় জনগণকে সমাজ গঠনে সম্পৃক্ত করে একটি নৈতিক ও মানবিক সমাজ গড়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত