নজর বিডি
প্রকাশ : রোববার, ২৭ জুলাই ২০২৫

মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

গত ২১ জুলাই ২০২৫ ইং তারিখে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ একাধিক মানুষ নিহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।         রবিবার (২৭ জুলাই) বিকেল ৫টায় মুকসুদপুর ফরিদ মিয়া কমপ্লেক্সের প্রেসক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহমেদ মিয়া। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সভাপতি হাফিজুর রহমান, সহসভাপতি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আরেফিন মুক্তার ও হুসাইন আহম্মেদ কবির, সাংগঠনিক সম্পাদক মো: কাইয়ুম শরীফ, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মামুন মোল্লা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বক্কার সিদ্দিকী, কোষাধ্যক্ষ রাজু মিয়া এবং আইন বিষয়ক সম্পাদক আকাশ মিয়া।এ সময়  নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। [caption id="attachment_13258" align="aligncenter" width="276"] ছবি: নজরবিডি[/caption] বক্তারা তাঁদের বক্তব্যে এই দুর্ঘটনাকে জাতির জন্য এক হৃদয়বিদারক ঘটনা হিসেবে অভিহিত করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তাঁরা এ ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ তদন্ত ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আলোচনা সভা শেষে বাংলাদেশ বিমান বাহিনীর ওই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন আহম্মেদ কবির। অনুষ্ঠানটি এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং নিহতদের স্মরণে এটি এক মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত