সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রতিম কুমার চক্রবর্তী, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজল মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইনসাদ ইবনে আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, রিসোর্ট সেন্টারের ইনসপেক্টর মো. মনির হোসেন, সাংবাদিক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া মহিলা কলেজের শিক্ষক আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান মো. জহুরুল হক ও সমারেশ মন্ডলসহ আরও অনেকে।
সভায় ইউএনও মুহাম্মদ আল আমিন বলেন, "মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এটি শুধু ব্যক্তিকে নয়, গোটা পরিবার ও সমাজকে অন্ধকারে নিমজ্জিত করে। এটি আত্মঘাতিমূলক জীবনধারা, যা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে।"
আরো পড়ুন: ডুমুরিয়ায় কণ্ঠে শপথ, নারী ও শিশুর সুরক্ষা নিয়ে আলোচনা
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষি, মৎস্য ও পরিবেশ রক্ষায় নদী-খাল অবমুক্ত রাখা এবং অবৈধ বাধ ও নেট-পাটা অপসারণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।
সভায় উপস্থিত বক্তারা মাদক, চুরি-ডাকাতি, জলাবদ্ধতা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের ভূমিকা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন