নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

দেশেব্যাপি এসবির সতর্কবার্তা, জোরদার হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা

বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও অনলাইন-অফলাইন প্রচারণার প্রেক্ষাপটে দেশে শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে সংঘবদ্ধভাবে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টায় নামতে পারে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ এবং তাদের সমর্থকরা।           চিঠিতে বলা হয়েছে, ঐতিহাসিক 'জুলাই অভ্যুত্থান'-এর বর্ষপূর্তি উপলক্ষে সরকারবিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে নানা কর্মসূচি পালন করে আসছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে 'বিশেষ গুরুত্বপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে সহিংস কর্মকাণ্ডের আশঙ্কা প্রবল। এসবির রিপোর্ট অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু নেতা ও কর্মী এই সময়ের মধ্যে সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। একইসঙ্গে, উসকানিমূলক প্রচারণার মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করা হতে পারে। এ অবস্থায়, ২৮ জুলাই রাতে দেশের সব জেলার পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি), বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ গুরুত্বপূর্ণ ইউনিটে এক বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবি। এতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির সময় যে কোনো ধরনের অরাজকতা রোধে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি জোরদার করতে হবে। সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো, পুলিশি টহল বৃদ্ধি এবং সাইবার গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এসবি আশঙ্কা করছে, দেশব্যাপী ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উসকানি দিয়ে সহিংসতা তৈরি করার চেষ্টা হতে পারে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নজরদারি বাড়িয়ে প্রো-অ্যাকটিভ পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে দেশের প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গোয়েন্দা সংস্থাগুলোকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে সক্রিয় রাখা হয়েছে যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দেশেব্যাপি এসবির সতর্কবার্তা, জোরদার হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত