নজর বিডি
প্রকাশ : বুধবার, ৩০ জুলাই ২০২৫

নড়াইলে মাছরাঙ্গা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে নড়াইলে উদযাপিত হলো দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী।

আজ বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় মাছরাঙ্গা টেলিভিশন দর্শক ফোরামের আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে আসে। পরে প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। তিনি উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কেক কাটেন এবং মাছরাঙ্গা টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

  • নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এস এম আব্দুল হক,

  • সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশীদ লাবলু,

  • জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. তারিকুজ্জামান লিটু,

  • মাছরাঙ্গা টেলিভিশনের নড়াইল প্রতিনিধি মীর্জা নজরুল ইসলাম,

  • বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং

  • বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ, মানসম্মত বিনোদন ও সময়োপযোগী অনুষ্ঠানমালার মাধ্যমে মাছরাঙ্গা টেলিভিশন দর্শকদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলেই তারা প্রত্যাশা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নড়াইলে মাছরাঙ্গা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৫

featured Image

১৪ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে নড়াইলে উদযাপিত হলো দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী।

আজ বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় মাছরাঙ্গা টেলিভিশন দর্শক ফোরামের আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে আসে। পরে প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। তিনি উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কেক কাটেন এবং মাছরাঙ্গা টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

  • নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এস এম আব্দুল হক,

  • সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশীদ লাবলু,

  • জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. তারিকুজ্জামান লিটু,

  • মাছরাঙ্গা টেলিভিশনের নড়াইল প্রতিনিধি মীর্জা নজরুল ইসলাম,

  • বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং

  • বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ, মানসম্মত বিনোদন ও সময়োপযোগী অনুষ্ঠানমালার মাধ্যমে মাছরাঙ্গা টেলিভিশন দর্শকদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলেই তারা প্রত্যাশা করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত