নজর বিডি

০৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ৩০ জুলাই ২০২৫:
আগামী ৫ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী

বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

সম্প্রতি বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ১১ দিনের একটি বিশেষ নিরাপত্তা অভিযানের ঘোষণা প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “এটা পুরো বাংলাদেশের কোনো বিষয় নয়, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আওতায় পরিচালিত একটি অভিযান। ডিএমপি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবে।”

তিনি বলেন, “সংবাদমাধ্যমের খোঁজ জানতে আপনারা যেমন আমাকে ধরেছেন, তেমনি প্রশাসনের বিভিন্ন ইউনিট সময়-সাময়িক প্রয়োজনে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

ভিসা নীতির বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যেসব দেশের সঙ্গে আমাদের অন-অ্যারাইভাল ভিসার চুক্তি রয়েছে, তাদের নাগরিকদের আমরা সেই সুবিধা দিচ্ছি। যাদের সঙ্গে চুক্তি নেই, তারা এই সুবিধা পাবেন না।”

তিনি আরও জানান, মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। তারা পুলিশের সঙ্গে একটি কনফারেন্সে অংশ নিতে পুলিশ সদর দফতরে যাচ্ছে।

রংপুরের গঙ্গাচড়া উপজেলার একটি সাম্প্রতিক ঘটনায় আইনি ব্যবস্থা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “গঙ্গাচড়ার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে। কেউ পার পাবে না।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

০৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৫

featured Image

ঢাকা, ৩০ জুলাই ২০২৫:
আগামী ৫ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী

বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

সম্প্রতি বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ১১ দিনের একটি বিশেষ নিরাপত্তা অভিযানের ঘোষণা প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “এটা পুরো বাংলাদেশের কোনো বিষয় নয়, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আওতায় পরিচালিত একটি অভিযান। ডিএমপি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবে।”

তিনি বলেন, “সংবাদমাধ্যমের খোঁজ জানতে আপনারা যেমন আমাকে ধরেছেন, তেমনি প্রশাসনের বিভিন্ন ইউনিট সময়-সাময়িক প্রয়োজনে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

ভিসা নীতির বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যেসব দেশের সঙ্গে আমাদের অন-অ্যারাইভাল ভিসার চুক্তি রয়েছে, তাদের নাগরিকদের আমরা সেই সুবিধা দিচ্ছি। যাদের সঙ্গে চুক্তি নেই, তারা এই সুবিধা পাবেন না।”

তিনি আরও জানান, মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। তারা পুলিশের সঙ্গে একটি কনফারেন্সে অংশ নিতে পুলিশ সদর দফতরে যাচ্ছে।

রংপুরের গঙ্গাচড়া উপজেলার একটি সাম্প্রতিক ঘটনায় আইনি ব্যবস্থা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “গঙ্গাচড়ার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে। কেউ পার পাবে না।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত