নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

গভর্নিং বোর্ডে বিএনপি নেতা সেলিমুজ্জামানের নেতৃত্ব

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বাটিকামারী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।         ৩১ জুলাই ২০২৫ ইং তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে, বোর্ডের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। এই মনোনয়নের মধ্য দিয়ে সেলিমুজ্জামান সেলিম দায়িত্ব পাচ্ছেন বিদ্যালয়টির সার্বিক প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকির। গভর্নিং বোর্ডের সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সেলিমুজ্জামান সেলিম বলেন, “বাটিকামারী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, ফলাফলের উন্নয়ন ও সার্বিক অগ্রগতিতে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো। এই দায়িত্ব আমার জন্য একটি গর্বের বিষয়।” এদিকে সেলিমুজ্জামান সেলিমকে গভর্নিং বোর্ডের সভাপতি নির্বাচিত করায় মুকসুদপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের আহ্বায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী নেতৃবৃন্দ সবাই অভিনন্দন বার্তা দিয়েছেন। সাংবাদিক মহল থেকেও সেলিমুজ্জামান সেলিমের প্রতি শুভেচ্ছা জানানো হয়েছে। মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ কাজি ওহিদুল ইসলাম তাঁর এই মনোনয়নে আনন্দ প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করেছেন। বাটিকামারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল ফকির বলেন, “সেলিমুজ্জামান সেলিম ভাইকে সভাপতি হিসেবে পেয়ে এ এলাকার মানুষ অত্যন্ত খুশি। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, সেলিম ভাইয়ের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে শিক্ষা লাভ করবে। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাটিকামারী ইউনিয়নের বাসিন্দা নিয়ামূল করিম মনির বলেন, “আমাদের প্রাণপ্রিয় নেতা সেলিমুজ্জামান সেলিম ভাই সভাপতি হওয়ায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে এই কলেজ অদূর ভবিষ্যতে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে।” স্থানীয় রাজনৈতিক মহল ও শিক্ষানুরাগী সমাজ বিশ্বাস করেন, সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে বাটিকামারী উচ্চমাধ্যমিক বিদ্যালয় তার গৌরবময় ঐতিহ্য বজায় রেখে শিক্ষার আলো আরও ছড়িয়ে দেবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গভর্নিং বোর্ডে বিএনপি নেতা সেলিমুজ্জামানের নেতৃত্ব

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত