নজর বিডি

শিশু-কিশোর হত্যাকারীদের দ্রুত বিচারে স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের দাবি

ঢাকা, ১ আগস্ট ২০২৫:
জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুর-এর উদ্যোগে আজ শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনে অনুষ্ঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু-কিশোরদের স্মরণে মানববন্ধন ও স্মরণসভা।

২০২৪ সালের ২৪ জুলাই সংঘটিত অভ্যুত্থানে নিহত শতাধিক শিশু-কিশোর হত্যাকাণ্ডের বিচার দাবিতে আয়োজিত এই মানববন্ধনে শিশুরা জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তাদের ক্ষোভ ও প্রত্যাশা প্রকাশ করে। বক্তৃতায় শিশু-কিশোররা বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে দায়ীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

এর আগে অংকুর মিলনায়তনে প্রবন্ধ, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাঁচটি গ্রুপে বিজয়ী ১৫ জনের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংকুর পরিচালক শাহ্ শিহাব উদ্দিন এবং সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. আবদুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপদেষ্টা মুহাম্মদ মুনতাসির আলী, ডা. মোস্তাফিজুর রহমান ফয়সাল এবং কাজী আরিফুর রহমান। এছাড়া অংকুর পরিচালনা পরিষদের সদস্য এডভোকেট এনায়েত রাব্বি একরাম, রাফকাতুল রাকিব, আহনাফ, কাজী মুয়াজ মুহাম্মদ, তানজিল ফাইয়াজ ও মাহির উদ্দিন মিসবাহ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে স্মরণসভা সমাপ্ত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শিশু-কিশোর হত্যাকারীদের দ্রুত বিচারে স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের দাবি

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৫

featured Image

ঢাকা, ১ আগস্ট ২০২৫:
জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুর-এর উদ্যোগে আজ শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনে অনুষ্ঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু-কিশোরদের স্মরণে মানববন্ধন ও স্মরণসভা।

২০২৪ সালের ২৪ জুলাই সংঘটিত অভ্যুত্থানে নিহত শতাধিক শিশু-কিশোর হত্যাকাণ্ডের বিচার দাবিতে আয়োজিত এই মানববন্ধনে শিশুরা জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তাদের ক্ষোভ ও প্রত্যাশা প্রকাশ করে। বক্তৃতায় শিশু-কিশোররা বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে দায়ীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

এর আগে অংকুর মিলনায়তনে প্রবন্ধ, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাঁচটি গ্রুপে বিজয়ী ১৫ জনের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংকুর পরিচালক শাহ্ শিহাব উদ্দিন এবং সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. আবদুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপদেষ্টা মুহাম্মদ মুনতাসির আলী, ডা. মোস্তাফিজুর রহমান ফয়সাল এবং কাজী আরিফুর রহমান। এছাড়া অংকুর পরিচালনা পরিষদের সদস্য এডভোকেট এনায়েত রাব্বি একরাম, রাফকাতুল রাকিব, আহনাফ, কাজী মুয়াজ মুহাম্মদ, তানজিল ফাইয়াজ ও মাহির উদ্দিন মিসবাহ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে স্মরণসভা সমাপ্ত হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত