রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে নড়াইলে আয়োজিত হয়েছে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
আজ শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আয়োজন করে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, (রাজস্ব) জুবায়ের আহম্মেদ, (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন এবং টিটিসির অধ্যক্ষ আবুল বাশার আল মামুন।
স্বাগত বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আবুল কাশেম।
বক্তব্য দেন রেমিট্যান্স যোদ্ধা ও সাংবাদিক মোস্তফা কামাল এবং সৌদি প্রবাসী কামরুজ্জামান।
অনুষ্ঠানে সিঙ্গাপুর প্রবাসী বাকের মোল্যা ও সৌদি আরব প্রবাসী নয়ন তারাকে ‘সর্বোচ্চ রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা বলেন, “দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি এই রেমিট্যান্স যোদ্ধারা। তাঁদের শ্রমে সমৃদ্ধ হচ্ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। তাই তাঁদের অধিকার রক্ষা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন