স্বৈরাচার শেখ হাসিনার পতন ও পলায়নের এক বছর পূর্তির দিনে, মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি এই ঘোষণাপত্র পাঠ করেন।
ঘোষণাপত্রের ২৭ নম্বর ধারায় বলা হয়েছে:
“বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।”
এছাড়া, ঘোষণাপত্রের ২৪ নম্বর ধারায় শহীদ ও আন্দোলনকারীদের প্রতি জাতির শ্রদ্ধা ও প্রতিশ্রুতি ব্যক্ত করে বলা হয়:
“বাংলাদেশের জনগণ জুলাই গনঅভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র-জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে।”
এই ঘোষণাকে কেন্দ্র করে দক্ষিণ প্লাজায় বিপুল ছাত্র-জনতার উপস্থিতি দেখা যায়। উপস্থিত জনতা হাততালি ও স্লোগানে ঘোষণাকে স্বাগত জানায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণা নতুন সংবিধান প্রণয়নের পথে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক হয়ে থাকবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন