শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):
স্বৈরশাসনের পতনের এক বছর পূর্তিতে ডুমুরিয়ায় উদযাপিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। মঙ্গলবার (৫ আগস্ট) ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন—জুলাই গণঅভ্যুত্থানের সাহস ও শক্তিকে কাজে লাগিয়ে একটি ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যহীন এবং জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভায় বক্তারা বলেন, "নিজ নিজ অবস্থান থেকে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলেই দীর্ঘদিন ধরে গড়ে ওঠা শোষণ ও দুর্নীতির জঞ্জাল দূর করা সম্ভব হবে।"
তারা আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা মেধাভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন দিয়েছে। শুধু স্মরণ নয়—শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং চিকিৎসা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে।”
বক্তারা আগের সরকারের ১৫ বছরের শাসনের তীব্র সমালোচনা করেন। তারা বলেন, “গণতন্ত্রের নামে তখন দেশ শাসিত হলেও প্রকৃত অর্থে বাকস্বাধীনতা ছিল না। আইনশৃঙ্খলা বাহিনী নিরস্ত্র ছাত্রদের ওপর গুলি চালিয়ে পেশাদারিত্বের সীমা লঙ্ঘন করেছে।”
আলোচনায় বক্তারা ভবিষ্যতের প্রজন্মকে রক্ষা করতে, মত প্রকাশের স্বাধীনতা, প্রশাসনের জবাবদিহিতা এবং গণমাধ্যমের মুক্ত পরিবেশ নিশ্চিতে সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আল আমিন।
বক্তব্য রাখেন:
ডুমুরিয়া থানার ওসি মোঃ মাসুদ রানা
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান
উপজেলা প্রকৌশলী মোঃ দারুল হুদা
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিনা ফৈরদাউসী
সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস
যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. কামরুজ্জামান
সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান
বন কর্মকর্তা লেখায় আলী খান
দারিদ্র্য বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস
প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিবাশীষ বিশ্বাস
মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রানী
জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম
ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর মোঃ মনির হোসেন
আইসিটি কর্মকর্তা শেখ সুমন হাসান
ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বুলু
সাংবাদিক শেখ মাহতাব হোসেন ও এম. রুহুল আমিন
বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন
এছাড়া, ফ্যাসিবাদবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা—মোঃ মাজহারুল ইসলাম, মাসুদ আলম, আবুল কাশেম, মোঃ রিফাত হাসান, মোঃ নিহিত আলম, সাগর, মোঃ সাদ্দাম হোসেন, শাহনাজ খাতুন, মোঃ রাশেদ হোসেন, জিএম মনিরুজ্জামান প্রমুখ আলোচনায় অংশ নেন।
আলোচনা শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন