নজর বিডি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় বিএফইউজের তীব্র নিন্দা ও বিচারের দাবি

গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী এক বিবৃতিতে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তারা বলেন, “একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা কোনোভাবেই সভ্য সমাজে কল্পনাও করা যায় না। যারা এ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।”

বিবৃতিতে তারা আরও বলেন, “এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন আক্রমণ। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি আমাদের জোর দাবি, অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তা মোড়ে ফুটপাত দখল ও চাঁদাবাজির ঘটনা নিয়ে ফেসবুক লাইভ করার পরপরই একদল দুর্বৃত্ত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

?️ প্রেরক:

মোঃ আবু বকর
দফতর সম্পাদক
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় বিএফইউজের তীব্র নিন্দা ও বিচারের দাবি

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৫

featured Image

গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী এক বিবৃতিতে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তারা বলেন, “একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা কোনোভাবেই সভ্য সমাজে কল্পনাও করা যায় না। যারা এ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।”

বিবৃতিতে তারা আরও বলেন, “এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন আক্রমণ। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি আমাদের জোর দাবি, অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তা মোড়ে ফুটপাত দখল ও চাঁদাবাজির ঘটনা নিয়ে ফেসবুক লাইভ করার পরপরই একদল দুর্বৃত্ত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

?️ প্রেরক:

মোঃ আবু বকর
দফতর সম্পাদক
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত