ছবি: নজরবিডি[/caption]
আজ শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি একাডেমি পরিদর্শন করেন। এ সময় তিনি একাডেমির চলমান শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
পরিদর্শনকালে ইউএনও তাসনিম আক্তার শিক্ষার্থীদের মাঝে সৌজন্য উপহার বিতরণ করেন। এতে শিক্ষার্থীরা আরো উৎসাহিত হয় এবং তাদের মনোবল আরও বৃদ্ধি পায়। উপহার প্রদান শেষে তিনি শিল্প ও সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, “শিল্প-সংস্কৃতি একটি জাতির আত্মার পরিচয় বহন করে। এই চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “আমি সবসময় শিল্প-সংস্কৃতি চর্চার পক্ষে এবং এ ধরনের কার্যক্রমে সর্বাত্মক সহায়তা দিয়ে যাব। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে উপজেলা প্রশাসন পাশে থাকবে।” তার এই বক্তব্য শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণার বার্তা হিসেবে পৌঁছে যায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম, সদস্য মোঃ শহীদুল ইসলাম বেলায়েত, নির্বাহী ও জীবন সদস্য মোঃ ছিরু মিয়া এবং মোঃ মিজানুর রহমান। এছাড়া সাধারণ সদস্য সামছুল আরেফিন মুক্তা, একাডেমির শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবকগণও উপস্থিত ছিলেন।
শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ইউএনও তাসনিম আক্তারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় তার সময়োপযোগী উদ্যোগ ও উপস্থিতির জন্য। এই পরিদর্শন কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যম ও সৃজনশীলতার চেতনা জাগিয়ে তোলে। 
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন