রংপুর: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির উদ্দিন বলেছেন, জনগণের কাছে নির্বাচন কমিশনের প্রতি আস্থা ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি আসন্ন নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়টিও নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
শনিবার (৯ আগস্ট) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, “আমাদের ওপর আস্থা আছে বলেই ড. মুহাম্মদ ইউনূস জাতির কাছে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই ওয়াদার কারণে আমরাও প্রেসারে আছি এবং সেই অনুযায়ী পরিকল্পনা করছি।”
তিনি জানান, ভোটের তারিখ ঘোষণার দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। গণঅভ্যুত্থান তথা বিপ্লবের পর বিশ্বের যেকোনো দেশের তুলনায় বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো বলে দাবি করেন সিইসি। তার মতে, নির্বাচনের আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে।
এসময় তিনি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত যেকোনো নির্বাচনসংক্রান্ত তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করার পরামর্শ দেন এবং বিগত সময়ে নির্বাচন প্রক্রিয়ায় যুক্তদের বদলে নতুন লোককে সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান।
বিকেলে তিনি রংপুর বিভাগীয় কার্যালয় মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন