ফ্যাসিবাদ বিরোধী মজলুম সাংবাদিক ফোরামের উদ্যোগে শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মজলুম সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের আহ্বায়ক ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সমন্বয়ক মোস্তফা কামাল মজুমদার সভাপতিত্ব করেন।
মজলুম সাংবাদিক শাহারুল ইসলাম রকির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশের মজলুম সাংবাদিকদের দুর্দশা লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় সংগঠনের সদস্য সচিব, সাবেক সংবাদকর্মী ও সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে প্রধানত নিম্নলিখিত দাবিগুলো উপস্থাপন করা হয়—
অবিলম্বে বেকার সাংবাদিকদের চাকুরী ব্যবস্থা করা। বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের নীল নকশা বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত মিডিয়ায় দেশপ্রেমিক সাংবাদিকদের নিয়োগ দেওয়া।
বাসস থেকে ফ্যাসিস্টদের বরখাস্ত করে বেকার দেশপ্রেমিক সাংবাদিকদের নিয়োগ নিশ্চিত করা।
মিথ্যা মামলা, হামলা, গ্রেফতার ও হত্যাসহ সাংবাদিকদের বিরুদ্ধে অন্যায় কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা।
ফ্যাসিস্ট আমলে বন্ধ করা মিডিয়া প্রতিষ্ঠান পুনরায় চালু করা এবং ক্ষতিপূরণসহ দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের মাধ্যমে তাদের পুনর্বাসন করা।
দেশে এখনও ফ্যাসিস্ট চক্র গোপনে সক্রিয় এবং নীল নকশা বাস্তবায়নে চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
সমাবেশে আরও বলা হয়, দেশের সাংবাদিকরা এখন নানা অনিয়ম, হয়রানি ও দুর্নীতির শিকার হচ্ছেন। তাই সরকারের প্রতি আবেদন দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন