নজর বিডি

‘শূন্য রিটার্ন’ জমা দেওয়ার শাস্তি পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ‘শূন্য রিটার্ন’ বা ‘জিরো রিটার্ন’ জমা দেওয়া করদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অপরাধ আইনত দণ্ডনীয় এবং পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

রোববার (১০ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জনসংযোগ কর্মকর্তা মো: আল আমিন শেখ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল বিষয়ে কিছু ভুল ধারণা ছড়ানো হচ্ছে। অনেকে ভুল ভ্রান্ত ধারণার কারণে রিটার্নে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য ‘শূন্য’ দেখিয়ে জমা দিচ্ছেন, যা সম্পূর্ণ বেআইনি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় না দেখিয়ে মিথ্যা তথ্য প্রদান করা ফৌজদারি অপরাধ। এর জন্য আয়কর আইন ৩১২ ও ৩১৩ ধারা অনুযায়ী পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এনবিআর আরও জানায়, আয়কর আইন অনুযায়ী ‘জিরো রিটার্ন’ নামে কোনো প্রকার রিটার্ন জমা দেওয়ার বিধান নেই। করদাতাদের তাদের প্রকৃত অর্থনৈতিক অবস্থা সঠিকভাবে প্রদর্শন করে রিটার্ন দাখিল করতে হবে।

প্রতিবছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতারা তাদের বার্ষিক আয়কর রিটার্ন জমা দেন, যেখানে সারা বছরের আয় ও ব্যয়ের সঠিক তথ্য দিতে হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

‘শূন্য রিটার্ন’ জমা দেওয়ার শাস্তি পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৫

featured Image

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ‘শূন্য রিটার্ন’ বা ‘জিরো রিটার্ন’ জমা দেওয়া করদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অপরাধ আইনত দণ্ডনীয় এবং পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

রোববার (১০ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জনসংযোগ কর্মকর্তা মো: আল আমিন শেখ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল বিষয়ে কিছু ভুল ধারণা ছড়ানো হচ্ছে। অনেকে ভুল ভ্রান্ত ধারণার কারণে রিটার্নে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য ‘শূন্য’ দেখিয়ে জমা দিচ্ছেন, যা সম্পূর্ণ বেআইনি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় না দেখিয়ে মিথ্যা তথ্য প্রদান করা ফৌজদারি অপরাধ। এর জন্য আয়কর আইন ৩১২ ও ৩১৩ ধারা অনুযায়ী পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এনবিআর আরও জানায়, আয়কর আইন অনুযায়ী ‘জিরো রিটার্ন’ নামে কোনো প্রকার রিটার্ন জমা দেওয়ার বিধান নেই। করদাতাদের তাদের প্রকৃত অর্থনৈতিক অবস্থা সঠিকভাবে প্রদর্শন করে রিটার্ন দাখিল করতে হবে।

প্রতিবছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতারা তাদের বার্ষিক আয়কর রিটার্ন জমা দেন, যেখানে সারা বছরের আয় ও ব্যয়ের সঠিক তথ্য দিতে হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত