রাজধানীর নিউমার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে যৌথ বাহিনীর অভিযানে ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার সংক্রান্ত মামলায় ৯ দোকান কর্মচারীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাব এ রিমান্ড আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামির মধ্যে রয়েছেন শুকুর আলী, রোকন মিয়া, হৃদয় মিয়া, রাকিব, স্বপন, নুর হোসেন লিমন, সাজ্জাদ আহমেদ, আলী আকবর এবং সাজিদ হাসান।
মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক পাভেল আহমেদ তাদের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন শুনানি করেন।
আসামিদের পক্ষে আইনজীবী আবুল কালাম আজাদ রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন এবং বলেন, নিউমার্কেট এলাকায় অস্ত্র বিক্রি দীর্ঘদিন ধরে চলে আসছে এবং থানা থেকে অস্ত্র লুট হওয়া হলেও তা উদ্ধার না করে এসব অস্ত্র উদ্ধার করা হচ্ছে।
দুই পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এরপর অস্ত্র আইনে মামলা দায়ের ও ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন