নজর বিডি
প্রকাশ : সোমবার, ১১ আগস্ট ২০২৫

ডুমুরিয়ায় ইসলামিক রিলিফ বেলজিয়ামের আর্থিক সহায়তা পেলেন ৪০০ নারী

ডুমুরিয়া (খুলনা), ১১ আগস্ট:
ইসলামিক রিলিফ বেলজিয়ামের সহায়তায় ডুমুরিয়ায় ৪০০ নারীকে মোট ৮০ লক্ষ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ, ডুমুরিয়া উপজেলা শাখা অফিসে এই সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী, ইসলামিক রিলিফ ডুমুরিয়া শাখার মোছাঃ মোরতেজা বানু, খাজা নাজিম উদ্দিন ও নাজমুন নাহার প্রমুখ। এদিন ১১১ জন নারীকে ২০ হাজার টাকা করে মোট ২২ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়। এর আগে ২৮৯ জন নারীকে সহায়তা দেওয়া হয়, যা মিলিয়ে মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ৮০ লক্ষ টাকা।

প্রকল্পটির আওতায় শুধু নগদ অর্থ সহায়তাই নয়, বরং উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক পরিকল্পনা ও উদ্যোক্তা ব্যবস্থাপনায় প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। ইসলামিক রিলিফ বাংলাদেশ জানায়, এই উদ্যোগ নারীদের আয়বর্ধক কাজে সম্পৃক্ত করে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলবে।

একজন উপকারভোগী জানান, “আমি ২০ হাজার টাকা সহায়তা পেয়ে একটি গরুর বাছুর কিনব। বড় করে বিক্রি করলে সংসারে কিছুটা স্বচ্ছলতা আসবে। দরিদ্র নারীদের পাশে দাঁড়ানোর জন্য আমি ইসলামিক রিলিফের প্রতি কৃতজ্ঞ।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় ইসলামিক রিলিফ বেলজিয়ামের আর্থিক সহায়তা পেলেন ৪০০ নারী

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৫

featured Image

ডুমুরিয়া (খুলনা), ১১ আগস্ট:
ইসলামিক রিলিফ বেলজিয়ামের সহায়তায় ডুমুরিয়ায় ৪০০ নারীকে মোট ৮০ লক্ষ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ, ডুমুরিয়া উপজেলা শাখা অফিসে এই সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী, ইসলামিক রিলিফ ডুমুরিয়া শাখার মোছাঃ মোরতেজা বানু, খাজা নাজিম উদ্দিন ও নাজমুন নাহার প্রমুখ। এদিন ১১১ জন নারীকে ২০ হাজার টাকা করে মোট ২২ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়। এর আগে ২৮৯ জন নারীকে সহায়তা দেওয়া হয়, যা মিলিয়ে মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ৮০ লক্ষ টাকা।

প্রকল্পটির আওতায় শুধু নগদ অর্থ সহায়তাই নয়, বরং উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক পরিকল্পনা ও উদ্যোক্তা ব্যবস্থাপনায় প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। ইসলামিক রিলিফ বাংলাদেশ জানায়, এই উদ্যোগ নারীদের আয়বর্ধক কাজে সম্পৃক্ত করে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলবে।

একজন উপকারভোগী জানান, “আমি ২০ হাজার টাকা সহায়তা পেয়ে একটি গরুর বাছুর কিনব। বড় করে বিক্রি করলে সংসারে কিছুটা স্বচ্ছলতা আসবে। দরিদ্র নারীদের পাশে দাঁড়ানোর জন্য আমি ইসলামিক রিলিফের প্রতি কৃতজ্ঞ।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত