মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান। এর আগে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
https://youtu.be/duKqxgpmkj0গ্রেপ্তারকৃতরা হলেন—নওগাঁর বদলগাছী থানার খাদাইল মিঠাপুর এলাকার মৃত ওয়াহেদের ছেলে ফার্মেসি ব্যবসায়ী ইমন এবং তার ভাই জাহিদ হাসান।
ভুক্তভোগী সাংবাদিক অনিক জানান, কয়েকদিন ধরে ফার্মেসিতে নিষিদ্ধ ওষুধ বিক্রির বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে কাজ করছিলেন তিনি। ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে হামলাকারীরা তাকে মারধর করে এবং অপহরণের চেষ্টা চালায়। হামলাকারীরা সবাই ফার্মেসি ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুজনকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন