নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

ডুমুরিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এই প্রতিপাদ্যে খুলনার ডুমুরিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র প্রদান, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কাজল মল্লিক ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইনসান ইবনে আমিন।

এছাড়াও বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা বাইজির, রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর মো. মনির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, শেখ মাকসুদুল হোসেন ও অ্যাড. আলমগীর হোসেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর তারুণ্যের অগ্রযাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ এবং স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের সম্পৃক্তকরণে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম অব্যাহত রয়েছে। যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার।

প্রতি বছর প্রায় ২ লাখ যুবক-যুবতীকে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে অধিদপ্তর। শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ জাতীয় যুব দিবসে যুব পুরস্কার প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত ১৮ থেকে ৩৫ বছর বয়সী ১৩ লক্ষ ২০ হাজার ১৩ জন যুবকে ঋণ প্রদান করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত