নজর বিডি

শোক সংবাদ: খেলাঘরের সাবেক চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম আর নেই

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা:
সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডাকসু) ভিপি, বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি ও শিশুসংগঠন খেলাঘরের সাবেক চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

আজ মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকালে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে না-ফেরার দেশে পাড়ি জমান।

জীবন ও কর্ম

১৯৪৬ সালের ১৪ এপ্রিল ভারতের কলকাতায় জন্মগ্রহণ করা মাহফুজা খানম শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন।

  • ১৯৬৬-৬৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন।

  • বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটর ছিলেন।

  • ২০০৯ সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন।

  • মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের ১৫তম অধ্যক্ষ এবং ইতিহাস একাডেমির নির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

  • খেলাঘর আসরের চেয়ারপার্সন ছাড়াও মানিকগঞ্জ সমিতি, পেশাজীবী নারী সমাজ এবং বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

শোক প্রকাশ

প্রফেসর মাহফুজা খানমের মৃত্যুতে কেন্দ্রীয় খেলাঘর আসর, খেলাঘর ঢাকা মহানগর উত্তর কমিটি, চমক খেলাঘর আসর, ঢাকা মহানগরীর বিভিন্ন আসর এবং ফার্স্ট স্কুল পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শোক সংবাদ: খেলাঘরের সাবেক চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম আর নেই

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৫

featured Image

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা:
সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডাকসু) ভিপি, বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি ও শিশুসংগঠন খেলাঘরের সাবেক চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

আজ মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকালে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে না-ফেরার দেশে পাড়ি জমান।

জীবন ও কর্ম

১৯৪৬ সালের ১৪ এপ্রিল ভারতের কলকাতায় জন্মগ্রহণ করা মাহফুজা খানম শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন।

  • ১৯৬৬-৬৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন।

  • বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটর ছিলেন।

  • ২০০৯ সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন।

  • মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের ১৫তম অধ্যক্ষ এবং ইতিহাস একাডেমির নির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

  • খেলাঘর আসরের চেয়ারপার্সন ছাড়াও মানিকগঞ্জ সমিতি, পেশাজীবী নারী সমাজ এবং বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

শোক প্রকাশ

প্রফেসর মাহফুজা খানমের মৃত্যুতে কেন্দ্রীয় খেলাঘর আসর, খেলাঘর ঢাকা মহানগর উত্তর কমিটি, চমক খেলাঘর আসর, ঢাকা মহানগরীর বিভিন্ন আসর এবং ফার্স্ট স্কুল পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত