নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৩ আগস্ট ২০২৫

খুলনার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে আল-আমিনকে নিসচা ডুমুরিয়ার সম্মাননা

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মাদ আল-আমিন খুলনা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করেছে সামাজিক আন্দোলনমূলক সংগঠন “নিরাপদ সড়ক চাই” (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখা।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক অনুষ্ঠানে নিসচা ডুমুরিয়া শাখার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যরা। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউএনও মুহাম্মাদ আল-আমিন দায়িত্বকালীন সময়ে ডুমুরিয়ার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিশেষ করে জলাবদ্ধতা নিরসন ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর এ সাফল্যে ডুমুরিয়াবাসী গর্বিত ও আনন্দিত।

সম্মাননা পেয়ে ইউএনও মুহাম্মাদ আল-আমিন বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও অধিক দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খুলনার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে আল-আমিনকে নিসচা ডুমুরিয়ার সম্মাননা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৫

featured Image

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মাদ আল-আমিন খুলনা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করেছে সামাজিক আন্দোলনমূলক সংগঠন “নিরাপদ সড়ক চাই” (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখা।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক অনুষ্ঠানে নিসচা ডুমুরিয়া শাখার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যরা। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউএনও মুহাম্মাদ আল-আমিন দায়িত্বকালীন সময়ে ডুমুরিয়ার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিশেষ করে জলাবদ্ধতা নিরসন ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর এ সাফল্যে ডুমুরিয়াবাসী গর্বিত ও আনন্দিত।

সম্মাননা পেয়ে ইউএনও মুহাম্মাদ আল-আমিন বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও অধিক দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত