নজর বিডি

নিকুঞ্জে ‘রিক্সা নান্নু’র বাবুর্চি এখনো বহাল তবিয়তে! শেল্টার দাতা কে?

ঢাকা: রাজধানীর নিকুঞ্জ এলাকায় জাতীয় শ্রমিক লীগের সভাপতি ‘রিক্সা নান্নু’ ৫ আগস্ট তার দলবল নিয়ে পালিয়ে গেলেও তার বিশ্বস্ত সহযোগী ও শ্রমিক লীগ নেতা মোফাজ্জল হোসেন বাবুর্চি এখনো এলাকায় সক্রিয় রয়েছেন। এলাকাবাসীর কাছে বিষয়টি এক রহস্য ও বিস্ময়ের জন্ম দিয়েছে। এনিয়ে চলছে নান গুঞ্জন। কেই বা দিচ্ছে তাকে শেল্টার? এনিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে।

আওয়ামী লীগ সরকারের পুরো সময়েই এই বাবুর্চি নিকুঞ্জে অটোরিকশার লাইনম্যান এবং নান্নুর ক্যাশিয়ার হিসেবে কাজ করেছেন। সে সময়ে প্রতিটি অটোরিকশা থেকে মাসিক দুই হাজার টাকা করে চাঁদা তোলার অভিযোগ রয়েছে।

প্রায় সাড়ে তিন মাস আগে, গত ৩০ এপ্রিল এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে বাবুর্চি শুরু থেকেই তার দলবল নিয়ে পুনরায় অটোরিকশা চালুর জন্য নানা পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন, যা এলাকাবাসীর কাছে চরম ধৃষ্টতা হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিকুঞ্জ টানপাড়া বা জামতলায় অটোরিকশার যেসব মালিক আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তারা এখনও নিকুঞ্জে অটোরিকশা চালুর অলীক স্বপ্ন দেখছেন। তবে প্রশ্ন রয়ে গেছে—কার বা কাদের ইশারায় তারা এই দিবাস্বপ্ন দেখছেন?

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নিকুঞ্জে ‘রিক্সা নান্নু’র বাবুর্চি এখনো বহাল তবিয়তে! শেল্টার দাতা কে?

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৫

featured Image

ঢাকা: রাজধানীর নিকুঞ্জ এলাকায় জাতীয় শ্রমিক লীগের সভাপতি ‘রিক্সা নান্নু’ ৫ আগস্ট তার দলবল নিয়ে পালিয়ে গেলেও তার বিশ্বস্ত সহযোগী ও শ্রমিক লীগ নেতা মোফাজ্জল হোসেন বাবুর্চি এখনো এলাকায় সক্রিয় রয়েছেন। এলাকাবাসীর কাছে বিষয়টি এক রহস্য ও বিস্ময়ের জন্ম দিয়েছে। এনিয়ে চলছে নান গুঞ্জন। কেই বা দিচ্ছে তাকে শেল্টার? এনিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে।

আওয়ামী লীগ সরকারের পুরো সময়েই এই বাবুর্চি নিকুঞ্জে অটোরিকশার লাইনম্যান এবং নান্নুর ক্যাশিয়ার হিসেবে কাজ করেছেন। সে সময়ে প্রতিটি অটোরিকশা থেকে মাসিক দুই হাজার টাকা করে চাঁদা তোলার অভিযোগ রয়েছে।

প্রায় সাড়ে তিন মাস আগে, গত ৩০ এপ্রিল এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে বাবুর্চি শুরু থেকেই তার দলবল নিয়ে পুনরায় অটোরিকশা চালুর জন্য নানা পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন, যা এলাকাবাসীর কাছে চরম ধৃষ্টতা হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিকুঞ্জ টানপাড়া বা জামতলায় অটোরিকশার যেসব মালিক আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তারা এখনও নিকুঞ্জে অটোরিকশা চালুর অলীক স্বপ্ন দেখছেন। তবে প্রশ্ন রয়ে গেছে—কার বা কাদের ইশারায় তারা এই দিবাস্বপ্ন দেখছেন?

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত