শোভাযাত্রার উদ্বোধন করেন প্রকৌশলী সত্যানন্দ দত্ত। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক পবিত্র মল্লিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবী। তিনি বলেন, “শ্রীকৃষ্ণ ছিলেন প্রেম, শান্তি ও ন্যায়ের প্রতীক। তাঁর আদর্শ সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অনুকরণীয়।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী ব্রজেন ঢালী। এছাড়া খুলনা জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা ও হাজারো ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে ভক্তরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মন্দির ও বাড়িঘরে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দিনটি সনাতন ধর্মাবলম্বীরা যথাযথ ভাবগাম্ভীর্যে উদযাপন করেন।
সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হন। তাই দিনটি তাঁদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন