নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনা ও আশুলিয়ায় ৭১ টিভির প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিকের ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি।
শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হান্নান সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন, অথচ সেই সত্য প্রকাশ করলেই তাদের ওপর বর্বর হামলা চালানো হচ্ছে। হামলাকারীরা সমাজের শত্রু উল্লেখ করে তারা দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ওসি আবুল হান্নান বলেন, “সাংবাদিকরা আমাদের ভাই, অন্যায়কারীদের বিরুদ্ধে আমরা সবসময় পাশে আছি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে চার্জশিট দাখিলের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।”
আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম সৌরভ বলেন, “অনিকের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সাংবাদিক সমাজকে স্তব্ধ করার চক্রান্ত।”
সাধারণ সম্পাদক আসলাম হাওলাদার (সাকিব) বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলাকারীদের পেছনে কারা রয়েছে, তা খুঁজে বের করতে হবে।”
মানববন্ধনে সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন