নজর বিডি

কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করতে পারবেন না কর্মচারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ১৭ আগস্ট:
প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করতে পারবেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশে বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব ও দ্বিতীয় সচিব পদায়নের লক্ষ্যে নির্বাচিত কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সিভিল সার্ভিসের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,

“কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সিভিল সার্ভিসের মান সমুন্নত রাখতে হবে। কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়া যাবে না। আর কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করা যাবে না।”

তিনি আরও বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। রেমিট্যান্স পাঠিয়ে তারাই দেশের অর্থনৈতিক ভিত্তি শক্ত করে রেখেছেন, আর তাদের মধ্যে অধিকাংশই শ্রমিক শ্রেণির মানুষ।

পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের উদ্দেশে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,

  • সেবামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে।

  • প্রবাসীদের সঙ্গে সুন্দর ব্যবহার ও সুসম্পর্ক বজায় রাখতে হবে।

  • মিশন ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে সুন্দর কর্মপরিবেশ বিরাজ করে।

  • দেশের মান ও সম্মান ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

 এই বক্তব্যের মধ্য দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও প্রবাসীবান্ধব সেবা প্রদানের ওপর জোর দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করতে পারবেন না কর্মচারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৫

featured Image

ঢাকা, ১৭ আগস্ট:
প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করতে পারবেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশে বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব ও দ্বিতীয় সচিব পদায়নের লক্ষ্যে নির্বাচিত কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সিভিল সার্ভিসের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,

“কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সিভিল সার্ভিসের মান সমুন্নত রাখতে হবে। কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়া যাবে না। আর কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করা যাবে না।”

তিনি আরও বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। রেমিট্যান্স পাঠিয়ে তারাই দেশের অর্থনৈতিক ভিত্তি শক্ত করে রেখেছেন, আর তাদের মধ্যে অধিকাংশই শ্রমিক শ্রেণির মানুষ।

পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের উদ্দেশে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,

  • সেবামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে।

  • প্রবাসীদের সঙ্গে সুন্দর ব্যবহার ও সুসম্পর্ক বজায় রাখতে হবে।

  • মিশন ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে সুন্দর কর্মপরিবেশ বিরাজ করে।

  • দেশের মান ও সম্মান ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

 এই বক্তব্যের মধ্য দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও প্রবাসীবান্ধব সেবা প্রদানের ওপর জোর দেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত