শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা:
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-১৪৩২ উদযাপনে ডুমুরিয়ার টিপনা নতুন রাস্তার বাজারে বৃহস্পতিবার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। তীব্র রোদ উপেক্ষা করে হাজারো মানুষ রাস্তার দু’ধারে শোভাযাত্রা উপভোগ করেন। শঙ্খধ্বনি, ঢাকঢোলের বাদ্যযন্ত্র এবং উলুধ্বনিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিশু, মহিলা, বৃদ্ধসহ সকল বয়সের মানুষ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও ভালোবাসা প্রকাশ করেন।
শোভাযাত্রা ও আলোচনা সভার সভাপতিত্ব করেন শ্রী পবিত্র মল্লিক, আহ্বায়ক, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন কমিটি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-৫ ডুমুরিয়া ফুলতলা বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য খুলনা-২ আলী আসগর লবী। তিনি বলেন, “শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের একটি প্রধান উৎসব। এই দিনে সমাজে শান্তি ও মঙ্গলের বার্তা ছড়িয়ে দেওয়া উচিত।”
[caption id="attachment_13878" align="alignnone" width="352"]
krishna-janmashtami[/caption]
শুভ উদ্বোধন করেন প্রকৌশলী সত্যানন্দ দত্ত। প্রধান বক্তা ছিলেন শ্রী ব্রজেন ঢালী, সভাপতি, খুলনা জেলা পূজা উদযাপন ফ্রন্ট। এছাড়া খুলনা জেলা বিএনপির একাধিক নেতা, জেলা পূজা উদযাপন ফ্রন্ট, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ভক্তরা নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি প্রকাশ করেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা ও উপজেলা শাখার নেতৃত্ববৃন্দও এতে অংশ নেন।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে সাকার রূপে আবির্ভূত হন। এই দিনে ভক্তরা মন্দির ও বাসাবাড়িতে নানান ধর্মীয় অনুষ্ঠান পালন করে তাঁর সান্নিধ্য লাভের চেষ্টা করেন।
শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন একটি মিলনমেলায় পরিণত হয় এবং সমাজে শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা পৌঁছায়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন