ঢাকা (উত্তর), ১৮ আগস্ট ২০২৫: রাজধানীর ব্যস্ততম এলাকা খিলক্ষেতের ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে খিলক্ষেত বাসস্ট্যান্ড ও ফুটওভার ব্রিজের উভয় পাশ থেকে কয়েকশ ভাসমান দোকান এবং ডজন খানেক ভিক্ষুককে সরিয়ে দেওয়া হয়। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত হওয়ায় দীর্ঘদিনের যানজট ও পথচারীদের দুর্ভোগ নিরসন হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও এলাকাবাসী।

মাসুদ পারভেজ নামের এক পথচারী বলেন, “প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ফুটপাত ও ফুটওভার ব্রিজ ব্যবহার করে। হকার ও ভিক্ষুকদের কারণে আমাদের চলাচলে চরম ভোগান্তি হতো। দখলমুক্ত হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। আশা করি, ভবিষ্যতে আর কেউ দখল করতে পারবে না।”
রাজউক দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি রাজিব আহমেদ জানান, “হকার ও ভিক্ষুকদের কারণে প্রায়ই এখানে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটত। এখন পথচারীরা এমন ঝুঁকিতে পড়বেন না।”

খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল বলেন, “এটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। পুলিশ ও স্থানীয় কল্যাণ সোসাইটির যৌথ প্রচেষ্টায় জায়গাটি দখলমুক্ত থাকবে বলে আশা করি।”
খিলক্ষেত থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, “জনগণের সুবিধাই আমাদের মূল লক্ষ্য। ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত রাখতে আমরা নিয়মিত নজরদারি চালাব এবং প্রয়োজনে কঠোর আইনগত ব্যবস্থা নেব।”
স্থানীয়রা বলছেন, খিলক্ষেতের মতো জনবহুল এলাকায় ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত রাখা একটি বড় চ্যালেঞ্জ। তবে পুলিশ যদি নিয়মিত নজরদারি অব্যাহত রাখে, তাহলে এলাকাবাসী দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন