নানা কর্মসূচির মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে প্রয়াত অধ্যাপক ও নাট্যাচার্য সেলিম আল দ্বীনের ৭৬তম জন্মজয়ন্তী।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে বিভাগের শিক্ষার্থীরা নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।
পরে পুরাতন কলা ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি ডেইরি গেটসংলগ্ন নাট্যাচার্যের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিশিষ্টজন ও বিভিন্ন সংগঠনের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, ১৯৭৪ সালে সেলিম আল দ্বীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে তাঁর উদ্যোগেই বিশ্ববিদ্যালয়ে চালু হয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন