জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে মুকসুদপুরে সমন্বয় সভা
গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. দীপ্ত সাহার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আবাসিক মেডিকেল অফিসার ডা. বিস্ময় মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হুমায়ুন হোসেন, পৌরসভা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ আলম, উপজেলা তথ্য কর্মকর্তা শতাব্দী বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম-মোয়াজ্জেম ও স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত, সরকারি এস. জে. মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল, মুকসুদপুর প্রেসক্লাব সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি।
সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে মুকসুদপুর উপজেলায় মাসব্যাপী জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এ বছর ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৮১ হাজার শিশু-কিশোরকে টিকার আওতায় আনা হবে।

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন