নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

বিকেএসপিতে প্রথমবারের মতো ট্যালেন্ট শোক্যাসিং ও বিশেষ সম্মাননা প্রদান

মোঃ রিপন মিয়া, স্টাফ রিপোর্টার:
সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে প্রথমবারের মতো আয়োজিত হলো ‘‘শোক্যাসিং বিকেএসপি ট্যালেন্ট’’ এবং বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বিকেএসপির অডিও ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ও ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল প্রতি বছর বিকেএসপি থেকে উচ্চ মাধ্যমিক শেষ করা শিক্ষার্থীদের পরবর্তী জীবনে একটি শক্ত প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া এবং একইসঙ্গে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখা নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠকদের সম্মাননা জানানো।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ১১৪ জন প্রশিক্ষণার্থীর (আর্চারি ১১, অ্যাথলেটিক্স ৫, ফুটবল ১৮, ক্রিকেট ২৭, হকি ৯, সাঁতার ২, বাস্কেটবল ৪, বক্সিং ৪, জিমন্যাস্টিকস ১, জুডো ১, কারাতে ৫, শ্যুটিং ১০, টেবিল টেনিস ৫, তায়কোয়ানডো ১, টেনিস ৩, ভলিবল ৩ ও উশু ৫ জন) গত ছয় বছরের অর্জন তুলে ধরা হয়। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তাদের কৃতিত্ব বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, ক্লাব ও বাহিনীর প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হয়।

এছাড়া প্রথমবারের মতো বিকেএসপি কর্তৃক মরহুম কাজী মাহতাব উদ্দিন আহমেদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তিনি দীর্ঘ ২৪ বছর বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, ইয়ং মেরিনার্স ক্লাব ও আরামবাগ ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

সমাপনী বক্তব্যে মহাপরিচালক বলেন, বিকেএসপির খেলোয়াড়রা প্রশিক্ষণ শেষে যেন যথাযথ মূল্যায়ন পান, সেটিই এই আয়োজনের উদ্দেশ্য। এতে খেলোয়াড়রা যেমন লাভবান হবে, তেমনি নতুন প্রজন্মও ক্রীড়াঙ্গনে যোগদানে উৎসাহিত হবে। একইসঙ্গে তিনি ক্রীড়াক্ষেত্রে যারা নি:স্বার্থভাবে অবদান রেখেছেন তাদের স্মরণ ও সম্মান জানানোর আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিকেএসপিতে প্রথমবারের মতো ট্যালেন্ট শোক্যাসিং ও বিশেষ সম্মাননা প্রদান

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত