নজর বিডি

যৌথবাহিনীর ঝটিকা অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খিলক্ষেতে যৌথবাহিনীর ঝটিকা অভিযান: নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ২০০ পিস ইয়াবা

এস.এম. নাহিদ:
রাজধানীর খিলক্ষেত বেপারীপাড়া এলাকায় মাদকের জমজমাট আসর ধ্বংস করেছে যৌথবাহিনী। বরিশাইল্যা বাড়ির নিচে মাদক কেনাবেচার সময় হঠাৎ অভিযান চালিয়ে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যার পর যৌথবাহিনীর একটি দল বরিশাইল্যা বাড়িতে হঠাৎ হানা দেয়। অভিযুক্তরা পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। আটককৃতরা হলেন জুয়েল, মামুন ও ইতি আক্তার।

গ্রেপ্তারের পর তাদের প্রথমে পূর্বাচল আর্মি ক্যাম্পে নেওয়া হয়, পরে খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর: ১৪)।

যৌথবাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান চলবে নিয়মিত, যতক্ষণ না পুরো এলাকা মাদকমুক্ত করা হয়। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই চক্রের পেছনে থাকা রাঘববোয়ালদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

যৌথবাহিনীর ঝটিকা অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৫

featured Image

খিলক্ষেতে যৌথবাহিনীর ঝটিকা অভিযান: নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ২০০ পিস ইয়াবা

এস.এম. নাহিদ:
রাজধানীর খিলক্ষেত বেপারীপাড়া এলাকায় মাদকের জমজমাট আসর ধ্বংস করেছে যৌথবাহিনী। বরিশাইল্যা বাড়ির নিচে মাদক কেনাবেচার সময় হঠাৎ অভিযান চালিয়ে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যার পর যৌথবাহিনীর একটি দল বরিশাইল্যা বাড়িতে হঠাৎ হানা দেয়। অভিযুক্তরা পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। আটককৃতরা হলেন জুয়েল, মামুন ও ইতি আক্তার।

গ্রেপ্তারের পর তাদের প্রথমে পূর্বাচল আর্মি ক্যাম্পে নেওয়া হয়, পরে খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর: ১৪)।

যৌথবাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান চলবে নিয়মিত, যতক্ষণ না পুরো এলাকা মাদকমুক্ত করা হয়। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই চক্রের পেছনে থাকা রাঘববোয়ালদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত