জান্নাতুল বিশ্বাস, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারে খাদ্য অধিদপ্তর পরিচালিত এ কর্মসূচির উদ্বোধন হয়।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান, নলদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মিঠাপুর বাজারের খাদ্যশস্য বিক্রয় কেন্দ্রের ডিলার মো. হেমায়েত হোসেন, উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মো. আশরাফুল বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য খান মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. আতিয়ার বিশ্বাসসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
ডিলার সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় প্রতি কেজি চাল ১৫ টাকায় পরিবারপ্রতি মাসিক ৩০ কেজি করে বরাদ্দ দেওয়া হবে। মার্চ, এপ্রিল, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—বছরে মোট ছয় মাস এ কর্মসূচি চালু থাকবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন