ঢাকা, বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫):
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল। তাঁর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই তরুণ ও যুব সমাজ সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে।
আজ বিকালে সচিবালয়ে তাঁর কার্যালয়ে বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ধর্ম উপদেষ্টা এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমান সময়ে তরুণরা চাকরি, শিক্ষা, সম্পর্ক ও মানসিক চাপসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। রাসূল (সা.)-এর জীবন-সংগ্রাম থেকে তারা শিখতে পারে কীভাবে প্রতিকূলতাকে জয় করে উন্নতির পথে এগোতে হয়।
ড. খালিদ হোসেন বলেন, রাসূল (সা.) পরিবার, সমাজ, যুদ্ধক্ষেত্র ও রাষ্ট্র-সর্বক্ষেত্রে সফল ছিলেন। এরূপ নেতৃত্ব ও সাফল্যের জন্য তরুণদের সিরাত চর্চা অত্যন্ত জরুরি।
তিনি আরো বলেন, “রাসূল (সা.) আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারি। সিরাত চর্চার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।”
সাক্ষাৎকালে তাঁরা বিশ্বব্যাপী যুব সমাজের মাঝে সিরাত চর্চা বৃদ্ধির উপায় এবং ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় ড. মিজানুর রহমান আগামী ২২ সেপ্টেম্বর ঢাকার কাকরাইলে আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠেয় সিরাত সম্মেলনে অংশ নেওয়ার জন্য ধর্ম উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন