জেরুজালেম, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজার যুদ্ধ শেষ করা এবং সেখানে আটক সব জিম্মিকে মুক্ত করার লক্ষ্যে তিনি আলোচনার নির্দেশ দিয়েছেন। তবে শর্ত রেখেছেন—এই আলোচনার ফল যেন ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য হয়।
বৃহস্পতিবার রাতে গাজা ডিভিশনের সদর দপ্তরে সেনাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু জানান, তার মন্ত্রিসভা উত্তর গাজায় গাজা সিটিতে ব্যাপক সামরিক আক্রমণের পরিকল্পনা অনুমোদন করেছে। এ নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা চলছে।
এর আগে সোমবার হামাস কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের একটি প্রস্তাবে সম্মতি জানায়। ওই প্রস্তাব অনুযায়ী, ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে এবং গাজায় আটক থাকা অবশিষ্ট জিম্মিদের অর্ধেক মুক্তি দেওয়া হবে। তবে ইসরায়েলি মন্ত্রিসভা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
নেতানিয়াহু বলেন, “আমি অবিলম্বে আমাদের সব জিম্মিকে মুক্ত করার জন্য আলোচনার নির্দেশ দিয়েছি। পাশাপাশি গাজা সিটি নিয়ন্ত্রণে নেওয়া এবং হামাসকে পরাজিত করার পরিকল্পনাও অনুমোদন করেছি।”
ইসরায়েলি কর্মকর্তারা বারবার বলেছেন, এমন কোনো যুদ্ধবিরতি চুক্তি তারা মেনে নেবেন না যেখানে কেবল আংশিক জিম্মি মুক্তির কথা থাকবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন