নজর বিডি

তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র রুখে দিবে তুরাগবাসী

উত্তরার খালপাড় এলাকায় আজ সকাল ১০টায় “সচেতন তুরাগবাসী” ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করে মিরপুরের সাথে যুক্ত করার ষড়যন্ত্র করছে।

বক্তারা বলেন, তুরাগবাসী এ ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না। তুরাগ ঢাকা-১৮ আসনের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রায় লক্ষাধিক ভোটারের বসবাস এই তিন ওয়ার্ডে। নাগরিক সুবিধা, যাতায়াত ব্যবস্থা এবং সামাজিক সম্পর্কের দিক থেকে এলাকাবাসী ঢাকা-১৮ আসনের সঙ্গেই যুক্ত থাকতে চায়। তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, কখনও ঢাকা-১৬ তথা মিরপুরের সাথে যুক্ত হতে চান না।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সচেতন তুরাগবাসীর সভাপতি ও ৫২ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক। অনুষ্ঠান পরিচালনা করেন ৫৪ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী মো. শফিকুল ইসলাম এবং সমাজসেবক কামরুল হাসান।

এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী সুরুজ্জামান, উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, তুরাগ মধ্য থানা জামায়াতের আমীর গাজী মনির হোসাইন, ব্যবসায়ী জসিম উদ্দিন ও শরীফ মিয়া, সমাজসেবক মুজিবুর রহমান, মুহিবুল্লাহ, কামরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র রুখে দিবে তুরাগবাসী

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৫

featured Image

উত্তরার খালপাড় এলাকায় আজ সকাল ১০টায় “সচেতন তুরাগবাসী” ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করে মিরপুরের সাথে যুক্ত করার ষড়যন্ত্র করছে।

বক্তারা বলেন, তুরাগবাসী এ ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না। তুরাগ ঢাকা-১৮ আসনের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রায় লক্ষাধিক ভোটারের বসবাস এই তিন ওয়ার্ডে। নাগরিক সুবিধা, যাতায়াত ব্যবস্থা এবং সামাজিক সম্পর্কের দিক থেকে এলাকাবাসী ঢাকা-১৮ আসনের সঙ্গেই যুক্ত থাকতে চায়। তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, কখনও ঢাকা-১৬ তথা মিরপুরের সাথে যুক্ত হতে চান না।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সচেতন তুরাগবাসীর সভাপতি ও ৫২ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক। অনুষ্ঠান পরিচালনা করেন ৫৪ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী মো. শফিকুল ইসলাম এবং সমাজসেবক কামরুল হাসান।

এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী সুরুজ্জামান, উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, তুরাগ মধ্য থানা জামায়াতের আমীর গাজী মনির হোসাইন, ব্যবসায়ী জসিম উদ্দিন ও শরীফ মিয়া, সমাজসেবক মুজিবুর রহমান, মুহিবুল্লাহ, কামরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত