গাজীপুর, ২৪ আগস্ট ২০২৫ খ্রি.:
আজ রোববার গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত ১৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের উদ্বোধন করা হয়েছে। পিপিপিভিত্তিক জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক (ঢাকা-বাইপাস) ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় এ সড়ক নির্মাণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সড়কে যে অব্যবস্থাপনা চলছে তা দূর করতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রকল্পটি সম্পন্ন হলে চট্টগ্রাম বন্দর থেকে উত্তরবঙ্গগামী পণ্যবাহী ট্রাক ও ট্রেইলারগুলো আর ঢাকায় প্রবেশ করতে হবে না। ফলে স্বল্প সময়ে ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগে যাতায়াত সম্ভব হবে। এতে রাজধানীর যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমে আসবে এবং একটি সার্বক্ষণিক নির্ভরযোগ্য বিকল্প রুট তৈরি হবে।”
তিনি আরো বলেন, টেকসই, নিরাপদ ও সুশৃঙ্খল যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সমন্বিত ট্রান্সপোর্ট প্ল্যান গ্রহণ করা হচ্ছে। এজন্য সড়কের পাশাপাশি অন্যান্য যোগাযোগ মাধ্যম সক্রিয় করতে হবে, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, দুর্নীতি রোধ করতে হবে, নিজেদের সক্ষমতা বাড়াতে হবে এবং বাইরের লোকদের ওপর নির্ভরতা কমাতে হবে।
প্রকল্প বাস্তবায়ন করছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, যা Sichuan Road and Bridge Group (SRBG), Shamim Enterprise Limited (SEL) ও UDC Construction Limited-এর যৌথ উদ্যোগে গঠিত। ২০১৮ সালের ৬ ডিসেম্বর চুক্তি স্বাক্ষরিত হয় এবং ২০২২ সালের ১৫ মে থেকে তা কার্যকর হয়। ২৫ বছরের এ চুক্তি ২০৪৭ সালের ১৪ মে পর্যন্ত বহাল থাকবে। প্রকল্পের নির্মাণকাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের জুনে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন