নজর বিডি

ছাত্রদল নেতাদের ছবি বিকৃত করে অপপ্রচার: দিনাজপুরে সংবাদ সম্মেলন

মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরনবী ইসলাম শুভ অভিযোগ করেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসররা তার ও তার ভাইয়ের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

অভিযোগের বিবরণ

নুরনবী ইসলাম শুভ বলেন, গত ২০ আগস্ট মিজানুর রহমান ও মোজাফফর আলী মিলনসহ ২৫-৩০ জন একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন। রাজনৈতিক অধিকার হিসেবে মানববন্ধন করা স্বাভাবিক হলেও সেখানে কুরুচিপূর্ণ ব্যানার ও পোস্টার ব্যবহার করে তার ও তার ভাই রিসালাত ইসলাম সজিবের ব্যক্তিগত ছবি বিকৃত করা হয়। পরে তা বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

তিনি দাবি করেন, এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি, মব জাস্টিস উসকে দেওয়া এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে।

সম্পত্তি বিরোধের প্রসঙ্গ

শুভ জানান, মানববন্ধনে যেই সম্পত্তি নিয়ে অভিযোগ তোলা হয়েছে তা তার বা তার ভাইয়ের নয়, বরং তাদের পিতা-চাচাদের পৈত্রিক সম্পত্তি। এ বিষয়ে তিনি ও তার ভাইয়ের কোনো সম্পৃক্ততা নেই।

রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার ভাই রিসালাত ইসলাম সজিব বর্তমানে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দিনাজপুরবাসীর গর্বিত এই সন্তানকে কলঙ্কিত করতেই এ ষড়যন্ত্র করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নুরনবী ইসলাম শুভ অভিযোগ করেন, মিজানুর ও মোজাফফর তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হত্যার হুমকি দিচ্ছে এবং বলছে “ছাত্রদল নেতাকর্মীদের দেশে থাকার অধিকার নেই।” তিনি দাবি করেন, তারা সরকারের পলাতক নেতাকর্মীদের সাথে হাত মিলিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত।

তদন্তের দাবি

শেষে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনার জন্য।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ছাত্রদল নেতাদের ছবি বিকৃত করে অপপ্রচার: দিনাজপুরে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত